শিরোনাম
◈ ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসেও টিকে রইল এই ভবন, আহত হননি কোনো বাসিন্দা ◈ তিস্তা ইস্যুতে বাংলাদেশ-চীন সমন্বয়, ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ ◈ হজের খরচ বাড়াচ্ছে সৌদি সরকার ◈ সবই টাকার খেলা, মেসিকে টিকিয়ে রাখতেই অন্যায়: ফিফার বিরুদ্ধে মিশর কোচের বিস্ফোরক অভিযোগ ◈ ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সি‌লেট স্টে‌ডিয়া‌মে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির  ◈ যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা আঘাতের দাবি ◈ বিশ্বকা‌পে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদ‌ন্তের দা‌বি ইউরোপীয় পার্লামেন্টের ◈ উত্তাল সাগর: এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশ ◈ আকুর বিল পরিশোধের পরও রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার ◈ অ‌শ্বিন বল‌লেন, শেষ পর্যন্ত মূল ক্ষতিটা হবে ভারতীয় দলেরই

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধ হলো বাঘারপাড়ার সিটি ডায়াগনস্টিক

আজিজুল ইসলাম: [২] পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশের পর অবশেষে যশোরের বাঘারপাড়ার সিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রমানিত হওয়ায় এ অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।

[৩] অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. কৌশিক আশরাফসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] এর আগে গত ১২ এপ্রিল সিটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অনিয়ম প্রতারণাসহ একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তে আসেন যশোর সিভিল সার্জনের একটি টিম। ঘটনা তদন্তে ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের প্রায় দুই মাস পর এই অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।

[৫] গত ৮ মে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহ পরিচালক ডা. মো: ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত পত্রে যশোরের সিভিল সার্জন অফিসের দেওয়া সিটি ডায়াগনস্টিক সেন্টারের তদন্ত প্রতিবেদনের সত্যতা মেলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধসহ কারণ দর্শানের নোটিশের জবাবের কথা বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে রেট চার্ট অপেক্ষা রোগীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, পরিচ্ছন্নতা কর্মীর সাহায্যে ইসিজি ও এক্স-রে করানো বিষয়ে পত্রিকায় প্রকাশিত শিরোনাম সত্য, ডায়াগনস্টিক সেন্টারটি সেমি পাকা এবং আয়তনে কম, এক্স-রে কক্ষটি এক্স-রে করার জন্য অনুপযুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনা সন্তোষজনক নয় বলে উল্লেখ করা হয়।

[৬] যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিটি ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়েছে। একইসাথে প্রতিষ্ঠানের পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়