শিরোনাম
◈ জেট ফুয়েলের দাম আবারও বাড়ল, লিটারে ১৭ টাকা ৬ পয়সা বৃদ্ধি রাত ১২টা থেকেই কার্যকর ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীকে যোগ ব্যায়ামের উপকারিতা নিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদী

বিশ্বজিৎ দত্ত: [২] চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেন যোগ ব্যায়াম সমাজিকতা বৃদ্ধি, ঐক্য গঠন ও রোগ প্রতিরোধে কাজ করে।

[৩] মোদী লিখেন. সারা বিশ্বই কোভিড১৯ এর বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধে নানা দেশ নানা ধরনের ভ্যাকসিন নিয়ে এসেছে। ভ্যাকসিনই এখন পর্যন্ত কোভিডের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর পদ্ধতি। তারপরেও অনেক পদ্ধতি রয়েছে। যোগ হলো শারিরিক ও মানসিক ভাবে সুস্থ্য থাকার একটি পদ্ধতি।

[৫] তিনি লিখেন, কোভিড-১৯ থেকে আরোগ্যের পরেও অনেকে নানা ধরনের শারিরিক ও মানসিক সমস্যায় ভোগেন। তাদের জন্যও যোগ ব্যায়াম উপকারি। যেকোন বয়সের যেকোন ব্যক্তি যোগ ব্যায়াম করতে পারেন।

[৬] কোভিডের হাত থেকে বাঁচার জন্য প্রয়োজন রয়েছে যোগ ব্যায়মের। ঘরে বসে এই ব্যায়ামের মাধ্যমে যেকোন ব্যক্তি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারেন। যোগের মাদ্যমে ফুসফুসের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়।

[৭] পরিশেষে তিনি লিখেন বাংলাদেশে প্রতিবছরই যোগ দিবস পালিত হয়ে আসছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে যোগ দিবসে বিশেষ যোগানুষ্ঠান পালিত হয়। এবারেও বাংলাদেশ সরকার এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখছেন।

[৮] ২০১৪ সালে জাতীসংঘ যোগ ব্যায়ামকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে। ২১ জুন দিবসটি সারাবিশ্বে এক যোগে পালিত হয়।

  • সর্বশেষ