শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে কেনা হয়েছে ৭৭৫ কোটি টাকার মাস্ক-কিট

মনিরুল ইসলাম :[২] দেশে মহামারির প্রকোপ দেখা দেয়ার পর থেকে গত বছরের মার্চে থেকে এ বছরের ৭ জুন পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাপনায় সরকার প্রায় ৩০৫ কোটি টাকার মাস্ক কিনেছে। এবং কিট কিনেছে প্রায় ৪৭০ কোটি টাকার।

[৩] এর মধ্যে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) মাধ্যমে মাস্ক কেনা হয়েছে ২৬৬ কোটি ১৭ লাখ ২৪ হাজার টাকার, আরটি-পিসিআর টেস্ট কিট কেনা হয়েছে ৪০১ কোটি ২৫ লাখ টাকার।

[৪] কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের আওতায় মাস্ক কেনা হয়েছে ৩৯ কোটি ৯ লাখ ২২ হাজার ৩৩৩ টাকার, আরটি-পিসিআর কিট কেনা হয়েছে ৩৫ কোটি ৮০ লাখ ৩১ হাজার ১৪২ টাকার। এছাড়া আরেকটি প্রকল্পের আওতায় ইউনিসেফের মাধ্যমে কেনা হয়েছে ৩২ কোটি ৯০ লাখ ৭২ হাজার টাকার কিট।

[৫] রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। যা বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়।

[৬] বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বলেন, বৈঠকে মাস্ক ও কিট সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এছাড়া বৈঠকে কোভিড-১৯ শুরু হওয়ার পর এ পর্যন্ত কত টাকার মাস্ক ও কিট কেনা হয়েছে, টিকার সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেয়া হয়েছে আলোচনা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়