শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে ১ টাকার সালামিতে ঘর পাচ্ছে ১০৯ পরিবার

সমীরণ রায়: [২] মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুরে দ্বিতীয় ধাপে ১০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। এক টাকার সালামিতে এসব পরিবারকে দুই শতাংশ জমির বন্দোবস্ত দেওয়া হয়েছে। আগামী ২০ জুন জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] শুক্রবার প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক অঞ্জন খান মজলিশ বলেন, দ্বিতীয় পর্যায়ে চাঁদপুর সদর উপজেলায় ১৭টি, কচুয়ায় দুটি, মতলব উত্তরে ৩০টি, হাজীগঞ্জে ১০টি, শাহরাস্তিতে ৩০টি এবং হাইমচরে ২০টি পরিবারকে এ ঘর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে এসব ঘরের বেশিরভাগরই নির্মাণ কাজ শেষ। দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা এ ঘরে রয়েছে একটি রান্নাঘর, একটি টয়লেট ও ইউটিলিটি স্পেস।

[৪] এ জেলায় ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবার রয়েছে এক হাজার ৬১৭টি। এর মধ্যে প্রথম পর্যায়ে একক গৃহের মাধ্যমে ১১৫টি, আশ্রয়ণ প্রকল্পের ৪৫টিসহ ১৬০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে একক গৃহের মাধ্যমে ১০৯টি এবং আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৩২৫টিসহ ৪৩৪টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। খাস জমি উদ্ধার করে জেলায় আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট ‘ক’ শ্রেণির পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানান কান মজলিশ।

[৫] তিনি বলেন, চাঁদপুর জেলায় খাস জমি অপ্রতুল হলেও জেলার চার জন অতিরিক্ত জেলা প্রশাসককে দুটি করে ৮টি উপজেলায় খাস জমি খুঁজে বের করাসহ এ সংক্রান্ত সব কাজ মনিটর করার দায়িত্ব দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়