শিরোনাম
◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর হাসপতালে নির্ধারিত শয্যার থেকে করোনা রোগীর সংখ্যা বেশি

যশোর প্রতিনিধি : [২] গত ২৪ ঘন্টায় নতুন করে ২০৩জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪জন। শনাক্তের হার ৪২ শতাংশ। ইতমধ্যে যশোর জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিট পূর্ণ হয়ে গেছে।

[৩] বর্তমানে সেখানে ৯১জন ভর্তি রয়েছেন। আইসোলেশন ওয়ার্ডের চিত্রও একই। শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরে কাজ করছে জেলা প্রশাসন। সেইসাথে রোগীর চাপ সামাল দিতে নতুন ওয়ার্ড খোলার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন শেখ আবু শাহিন।

[৪] স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মে মাসের শুরু থেকেই যশোরে সংক্রমনের হার উর্ধ্বমুখি। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতাল করোনা ডেডিকেটেড ইউনিটে একজন, আইসোলেশন ওয়ার্ডে একজন ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ডেডিকেটেড ইউনিটে দুইজন মারা গেছেন। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩১জন। এর মধ্যে ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটে ৯১জন ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ৪০জন ভর্তি রয়েছেন।

[৫] শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরে জেলা প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

[৬] অপরদিকে স্বাস্থ্যসেবা বৃদ্ধি করতে নতুন করে ২৪ শয্যার আরেকটি ওয়ার্ড প্রস্তুত করেছে স্বাস্থ্য বিভাগ। সেইসাথে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের অর্থায়ন ও অবকাঠামোগত সুবিধা নিয়েও চিকিৎসা কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়