শিরোনাম
◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ◈ ফ্রান্স-ইতালি লড়াইয়ে জিতল না কেউ

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক ভ্যাকসিন সম্প্রসারণের চেয়ে দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস: হু

আসিফুজ্জামান পৃথিল: [২]আগামী বছর নয়, এখনই প্রতিশ্রুত ভ্যাকসিন দিতে হবে।

[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, জি-৭ নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা খুবই ছোট পদক্ষেপ। এটি অনেক দেরিতে দেওয়া হয়েছে। মোট ১ হাজার ১০০ কোটি ডোজ টিকার প্রয়োজন। এএফপি

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম ঘেব্রেয়াসুস বলেন, ‘কোভ্যাক্সের মাধ্যমে জি-৭ যে নতুন ৮৭ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাকে স্বাগত জানাচ্ছি। এটা বড় ধরনের সাহায্য হবে। কিন্তু আমাদের আরও বেশি ও দ্রুত সাহায্য দরকার। এখন এই ভাইরাস টিকা বিতরণের চেয়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে।’
রয়টার্স

[৫] বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বিশ্বের উন্নত দেশগুলোতে যেখানে ৭৩ ভাগ টিকা দেওয়া হয়ে গেছে, সেখানে দরিদ্র দেশগুলোতে এখনো এক ভাগও টিকা পায়নি। জি-৭ যেসব টিকা দান করবে, তার বেশির ভাগই দেওয়া হবে কোভ্যাক্স উদ্যোগের আওতায়। এখন পর্যন্ত কোভ্যাক্সের অধীনে ১৩১টি দেশে ৮ কোটি ৭০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে, যা ধারণার তুলনায় অপ্রতুল।

[৬] আগামী বছরে জার্মানিতে অনুষ্ঠেয় পরবর্তী জি-৭ সম্মেলনের আগেই বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তেদরোস বলেন, এই লক্ষ্য অর্জনে প্রয়োজন ১ হাজার ১০০ কোটি ডোজ টিকা। জি-৭ ও জি-২০ জোট একা সম্ভব করতে পারে।

 

  • সর্বশেষ