শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনায় ১৩, গত ১৬ দিনে ১৬১ জনের মৃত্যু

অনন্যা আফরিন, মঈন উদ্দীন: [২] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন ও কুষ্টিয়ার ১ জন করে। এ নিয়ে চলতি মাসের গত ১৬ দিনে মারা গেলেন ১৬১ জন।

[৩] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজনের পজেটিভ ছিল। বাকিরা শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। করোনা পজেটিভ মারা যাওয়া পাঁচজনের মধ্যে রাজশাহীর ৩ ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন। মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরে মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন ও ৬১ বছর বয়সের উপরের ২ জন।

[৪] শামীম ইয়াজদানী জানান, রোগির চাপ বাড়ায় মঙ্গলবার এ হাসপাতালে বাড়ানো হয়েছে ২টি আইসিইউসহ ৩৮ বেড। এছাড়াও আরও ১৫ জন চিকিৎসক পাঠাতে স্বাস্থ্য দপ্তরে চিঠি দেয়া হয়েছে। এর সপ্তাহ খানেক আগে ১৫ জন চিকিৎসককে পেশনে এ হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনি জানান, বুধবার সকাল ৬টা পর্যন্ত ২০টি আইসিইউসহ ৩০৯ বেডের বিপরিতে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৪ জন। বাকিদের মেঝেসহ অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেয়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় এখানে ভর্তি হয়েছেন ৪৮ জন। এর মধ্যে রাজশাহীর ২৭, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৭, নওগাঁর ৪, পাবনা ও কুষ্টিয়ার ১ জন করে। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন।

[৫] এদিকে, টানা দুইদিন কমার পর রাজশাহীতে ফের বেড়েছে করোনা সংক্রমণ। মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

[৬] রাতে প্রকাশিত দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, আগের দিনের চেয়ে ১৩ দশমিক ২৭ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার হয়েছে ৪৩ দশমিক ৪৪ শতাংশ। যা আগের দিন সোমবার ছিল ৩০ দশমিক ১৭ শতাংশ। এর আগে গত শনিবার রাজশাহীতে শনাক্তের হার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ এবং রোববার ৪১ দশমিক ১৮ শতাংশ। ল্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজশাহীর দুইটি ল্যাবে ৬৪৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ২২৯ জনের।

  • সর্বশেষ