শিরোনাম
◈ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি ◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ১২:১১ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীমনিকে নির্যাতনের মতো ঘটনা সমাজ থেকে নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ব্যারিস্টার ফারজানা মাহমুদ

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার (১৫ জুন) যমুনা টিভির এক টকশোতে সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা মাহমুদ একথা বলেন।

[৩] তিনি বলেন, আমাদের শিক্ষার অভাব আছে। সেক্স এডুকেশনের নাম শুনলেই নাক সিটকানোর কিছু নেই। এটি বড় একটি জায়গা, এমনভাবে সবাইকে শিক্ষাটা দেয়া উচিত যেখানে মনোযোগের ওপর বেশি জোর থাকবে।

[৪] ফারজানা মাহমুদ বলেন, একজন সিনেমার নায়িকা বা অধপতিত বিষয়টি মূখ্য নয়, আসল বিষয় ভিকটিম কনসেন্ট দিয়েছিলো নাকি।

[৫] তিনি বলেন, এটি নির্মূলের একাট উপায়ই হচ্ছে শিক্ষা। সব কিছুতে আমরা পরিবারের দায় এড়াতে পারি না। আমরা সারাক্ষণ রাষ্ট্র, পুলিশ, কোর্টের কথা বলি। কিন্তু আমরা আমাদের নিজেদের দায় এড়িয়ে যেতে পারি না।

[৬] তিনি আরও বলেন, দায় শুধু রাষ্ট্র, কোর্ট, পুলিশ, মানবাধিকারকর্মীর না, এখানে দায় পরিবারেরও আছে। কারণ আমাদের পরিবারের নারী পুরুষের মধ্যে যে পার্থক্য ছোট বেলা থেকে শেখানো হয়। অধিকাংশ বাবা-মা তার সন্তানকে জেন্ডার শিক্ষা দেয়না। অনেক ভিকটিম আছেন, তারা থানায় যান না শুধুমাত্র তার পরিবারের সার্পোট পায় না সেজন্য। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়