শিরোনাম
◈ ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট যে ৮ মুসলিম দেশ ◈ জ্বালানি তেলের খোঁজে দৌড়ঝাঁপ, বিকল্প উৎস বের করা চ্যালেঞ্জ ◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ১০:১৩ রাত
আপডেট : ১৫ জুন, ২০২১, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মান্নানের সঙ্গে সম্পর্ক ৫০ বছরের অধিক, দ্বন্দ্বের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা: পররাষ্ট্রমন্ত্রী

সারোয়ার জাহান: [২] সোমবার (১৪ জুন) সামাজিক যোগাযোগের মাধ্য ফেসবুকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই।

[৩] সম্প্রতি কিছু গণমাধ্যমে উভয় মন্ত্রীর দ্বন্দ্বের কারণে সিলেটের উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হলে নিজের ফেসবুক পেজে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

[৪] পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে দুঃখে সবসময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি। দুঃখজনক যে, সিলেটের একটি স্থানীয় সংবাদপত্রে দেখলাম আমার এবং মান্নান এর মধ্যে নাকি দ্বন্দ্ব রয়েছে, এবং এই দ্বন্দ্বের কারণে নাকি সিলেটের অনেক উন্নয়ন ব্যাহত হচ্ছে! কে বা কারা এই সংবাদটি প্রচার করছেন জানি না তবে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।’

[৫] সংবাদটি সত্য নয় জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘যে বা যারা এটি প্রচার করছেন তারা হয়তোবা কোন বিশেষ বা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য করছেন। ফেসবুকে এই স্ট্যাটাসটির প্রয়োজন আছে বলে মনে করছি না তবে একটি বিশেষ কারণে দিচ্ছি আর তা হল আমার এবং মান্নানের স্থানীয় অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন আর তাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়