শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উচ্চশিক্ষায় পেশাগত ও মানসিক চাপ কমিয়ে কর্মস্থলে উন্নত পরিবেশ তৈরি করতে হবে: প্রফেসর ড. আলমগীর

শরীফ শাওন: [২] কর্মস্থলে তিরস্কারের পরিবর্তে প্রশংসা ও পুরস্কারের ব্যবস্থা প্রচলন করতে হবে। মানসিক চাপমুক্ত সমাজ তৈরিতে কাজ করতে হবে বললেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

[৩] সোমবার ভার্চুয়াল কর্মশালায় তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধান চালিকা শক্তি হবে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণা। লক্ষ্য অর্জনে উচ্চশিক্ষা ও গবেষণার মানে কোন ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

[৪] প্রফেসর আলমগীর বলেন, ইউজিসি’র মূল লক্ষ্যই হচ্ছে গুণগত-মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়সমূহ যেন কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারে সেজন্য নিজ নিজ অবস্থান ও সক্ষমতা অনুযায়ী উচ্চশিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ অবদান রাখতে হবে। মানুষের জীবনকে সহজ ও নিরাপদ রাখতে উদ্ভাবন করতে হবে।

[৫] এসময় কর্মস্থলে সকলকে মেধা ও মননে সর্বোচ্চ উৎকর্ষ সাধনের আহ্বান জানান ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। বক্তাদের মধ্যে আরও ছিলেন, ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক ও উদ্ভাবনের ফোকাল পয়েন্ট রবিউল ইসলাম এবং কমিশনের আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইনোভেশন অফিসার মাকছুদুর রহমান ভূঁইয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়