শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:৫৩ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মিয়ানমারে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ২৫ জন সাধারণ কর্মীকে হত্যার অভিযোগ জান্তা সরকারের

সুমাইয়া ঐশী: [২] মিয়ানমার জান্তা নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়। বলা হয়, গত মাসে ৪৭ জনকে অপহরণের পর মিয়ানমারের পূর্বাঞ্চলে ২৫ জনের মরদেহ পাওয়া গেছে। তবে এনিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে অস্বীকার করে জান্তা ও ঐ স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টরা। ইয়ন

[৩] এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করে টেলিভিশন চ্যানেলটি জানায়, গত ৩১ মে থাইল্যান্ড সীমান্তবর্তী মাইয়াওয়াদি জেলায় একটি নির্মাণাধীন ব্রিজের কাছ থেকে বেশ কয়েকজন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় এ সশস্ত্র বাহিনী। এর মধ্যে ১০ শিশুসহ ছিলো ছয়জন নারীও। রয়টার্স

[৪] এরপর ১১ জুন তাদের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে একজনের শরীর ছিলো আগুনে ঝলসানো এবং বাকিদের হাত পেছনে বাঁধা ছিলো। এরপরদিন ১২ জুন আরো ১৮টি মরদেহ পাওয়া যায়।

[৫] মূলত চলতি বছরের ১ ফেব্রুয়ারি সুচি সরকারকে হটিয়ে মিয়ানমার জান্তা সরকার ক্ষমতা গঠন করার পর থেকেই উত্তপ্ত গোটা দেশের পরিস্থিতি। এর বিরুদ্ধে গড়ে উঠেছে বিভিন্ন স্থানীয় সশস্ত্রদলও। ইউএস নিউজ

[৬] জান্তার এ সামরিক অভুত্থানের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮৬০ জনকে হত্যা করে জান্তা সরকার। তবে সংখ্যাটা আরো কম বলে দাবি করছে এ সামরিক বাহিনী। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়