শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৯:০২ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্বরুদ্ধকর লড়াইয়ে ইউক্রেনকে হারিয়ে ইউরোতে নেদারল্যান্ডসের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক :[২] ইউক্রেন ও নেদারল্যান্ডসের মধ্যে শ্বাসরুদ্ধকর লড়াই। খেলার চিত্র দেখে বোঝার উপায় ছিলো না কোন দল জিতবে বলে। শেষ ১৫ মিনিটে পাল্টে গেল চিত্র, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইউক্রেন। অধিকাংশ সময় আধিপত্য ধরে রেখেও পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল ডাচ শিবিরে। শেষে গিয়ে পার্থক্য গড়ে দেন ডেনজেল ডামফ্রিস।

[৩] রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি জিতে সাত বছর পর বড় কোনো টুর্নামেন্টে ফেরার ক্ষণটাকে রাঙাল নেদারল্যান্ডস। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় রোববার রাতে ইউরোর ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা।

[৪] ব্রাজিল বিশ্বকাপের তৃতীয় হওয়া নেদারল্যান্ডস পরের কয়েক বছরে হয়ে পড়ে কক্ষচ্যুত। দুই বছর পরের ইউরো এবং ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় দেশটি।

[৫] ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসার প্রমাণ তারা দিয়েছিল আগেই, উঠেছিল নেশন্স লিগের অভিষেক আসরের ফাইনালে। তারপরও এত বড় মঞ্চে স্বরূপে ফেরার অপেক্ষা তো ছিলই। অবশেষে শেষ হলো সেই অপেক্ষার। - গোলডটকম

  • সর্বশেষ