শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরিব দেশগুলোকে ১শ কোটি ভ্যাকসিন দেবে জি সেভেন, ব্রিটেন একাই দেবে ১০ কোটি

রাশিদুল ইসলাম : [২] ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন তার দেশ গরিব দেশগুলোকে কয়েক সপ্তাহের মধ্যে ১০ কোটি কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করবে। তিনি এও আশা করছেন মহামারি মোকাবিলায় গরিব দেশগুলোকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দিতে ধনী দেশগুলোর জোট জি-৭ রাজি হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফাইজারের ৫০ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণের ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পরেই এ বক্তব্য দিলেন জনসন। রয়টার্স/বিবিসি

[৩] আগামী বছরের মধ্যে বিশ্বজুড়ে কোভি ভ্যাকসিন কর্মসূচি শেষ করতে ভ্যাকসিন বিতরণের প্রতিশ্রুতি দিতে জি সেভেন নেতাদের প্রতি আহ্বান জানান বরিস। রয়টার্স জানিয়েছে, ব্রিটেনের কারবিস বে-তে শুক্রবার শুরু হওয়া তিন দিনের এই শীর্ষ সম্মেলনে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দাতব্য সহায়তা হিসেবে বিতরণের ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।

[৪] তবে জি সেভেন গ্রুপের এমন পরিকল্পনার সমালোচনা করে অনেকে বলছে, এই উদ্যোগ প্রয়োজনের তুলনায় অতি সামান্য। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের হিসাব অনুসারে, প্রায় ৪০০ কোটি মানুষ ভ্যাকসিনের জন্য কোভ্যাক্সের ওপর নির্ভর করে আছে।

[৫] বিশ্বে প্রায় ৩৯ লাখ মানুষ কোভিড মহামারীতে মারা গেছে এবং বৈশ্বিক অর্থনীতি অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

[৫] মহামারী শুরু হওয়ার এক বছরের কম সময়ে বিজ্ঞানীরা ভ্যাকসিন আনতে পারলেও যুক্তরাজ্যে ৭৭ শতাংশ ও যুক্তরাষ্ট্রে ৬৪ শতাংশ জনগোষ্ঠীকে অন্তত এক ডোজ টিকা দেওয়া হয়েছে।

[৬] বিশ্বের জনসংখ্যা ৮শ কোটির কাছাকাছি পৌঁছেছে এবং বেশিরভাগ মানুষের দুই ডোজ টিকা দরকার- বিশ্ব নেতাদের এ বিষয়ে আরও অনেক করণীয় আছে এবং আরও দ্রুততার সঙ্গে তা করতে হবে। সাবেক বিশ^ নেতা ও তারকারা জি সেভেন নেতাদের কাছে এজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

  • সর্বশেষ