শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৪:৩৮ সকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় যুক্তরাষ্ট্রের পাঠানো জরুরি চিকিৎসা সামগ্রীর দ্বিতীয় চালান

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো জরুরি চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১০ জুন) রাতে এ তথ্য জানায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

দূতাবাস জানায়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে করোনার বিস্তার রোধে জরুরি চিকিৎসা সামগ্রীর দ্বিতীয় চালান বাংলাদেশে পৌঁছেছে। এতে করোনা মোকাবিলার ২ মিলিয়ন চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়ান ওয়াগনার, ইউএসএআইডি মিশনের পরিচালক ডেরিক এস ব্রাউন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র উইংয়ের পরিচালক শেহেলি সাব্রিন।

এর আগে গত সোমবার (৭ জুন) করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পাঠানো চিকিৎসা সামগ্রীর প্রথম চালান বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।

প্রথম চালানে চিকিৎসা সামগ্রীর মধ্যে স্বাস্থ্য সেবাদানকারী পেশাজীবীসহ অন্য সম্মুখসারির কর্মীদের জন্য অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামসহ পালস অক্সিমিটার, সর্বাধুনিক ১০০টি ভেন্টিলেটর এবং গ্যাস অ্যানালাইজার (বাংলাদেশ যাতে ভেন্টিলেটর উৎপাদন করতে পারে) রয়েছে। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ