শিরোনাম
◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও জনসচেতনতার অভাবে বজ্রপাত বেড়ে যাচ্ছে: ড. আতিক খান

আব্দুল্লাহ মামুন: [২] জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিক খান বলেন, বাষ্পায়ন যতো বেশি হবে মেঘের ফরমেশন ততো বেশি হবে। ফলে বজ্রপাতের ঘটনা আরও তীব্রতর হতে পারে। পৃথিবীর তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়েছে। আমাদের শহরাঞ্চলে আরও ৩-৪ ডিগ্রি বেড়েছে।

[৩] তিনি আরও বলেন, আমাদের দেশে বন্যায় যে ক্ষতি হয় তার থেকে বেশি ক্ষতি হয় বাঁধ ভেঙে। এই বাঁধগুলো অনেক পুরনো যার কারণে এগুলো সংস্কার করা অতিজরুরি। একটি বাঁধ ভেঙে গেলে বহু মানুষের ক্ষতি হয়, কারণ ওই অঞ্চলগুলোতে জনসংখ্যা বেশি এবং তাদের বর্তমান ও ভবিষ্যত ফসল নষ্ট হয়।

[৪] আতিক খান বলেন, দেশের বিভিন্ন স্থানে শুধু সরকারি পর্যায়ে তাল গাছ রোপণ করা হচ্ছে। ব্যক্তি পর্যায় বা সামাজিকভাবে তালগাছ রোপণ করে বিভিন্ন অঞ্চলে যদি ছড়িয়ে দেয়া যায় তাহলে বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করা সম্ভব।

[৫] বজ্রপাত থেকে রক্ষার জন্য মানুষের মধ্যে সচেতনতা জরুরি যা আমাদের মধ্যে নেই। বজ্রপাতের সময় বিজলির আলো ও শব্দের দূরত্ব বেশি থাকলে বজ্রপাত দূরে হবে এবং দূরত্ব কম হলে বজ্রপাত কাছে হবে। এই প্রশিক্ষনটি স্থানীয় সরকারের মাধ্যমে আমাদের কৃষকদের জানাতে হবে।

[৬] আবহওয়া বিশেষজ্ঞ বলেন, বজ্রপাত তার প্রাকৃতিক নিয়মে হবে, থামানো যাবে না, তবে বজ্রপাত থেকে রক্ষার কৌশলগুলো রপ্ত করতে হবে। বজ্রপাতের সময় বাহিরে যাওয়া যাবে না, কংক্রিটের স্থাপনার নিচে আশ্রয় নিতে হবে, বড় গাছ ও ইলেকট্রিক পোল থেকে দূরে থাকাসহ কৌশলগুলো রপ্ত করতে হবে।

[৭] পাশাপাশি গবেষণা করা হচ্ছে কোন সময়, কখন, কেন, কোথায়, কীভাবে বজ্রপাত হবে তার আগাম সর্তকতা পাঠানো সম্ভব। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ