শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০১:২৫ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তান থেকে ৫০ শতাংশ মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি মোতাবেক আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। গত মে মাস থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় ইতিমধ্যে ৫০ শতাংশেরও বেশি সৈন্য সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ জুন) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

ঘোষণা বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা অধিদফতর এখন পর্যন্ত আফগানিস্তানের বাইরে প্রায় ৫০০ সি-১৭ লোডের সমপরিমাণ সরঞ্জাম সরিয়ে নিয়েছে। এ ছাড়া প্রায় ১৩ হাজার সরঞ্জাম বিন্যাসের জন্য প্রতিরক্ষা লজিস্টিক এজেন্সিতে পরিণত করেছেন।

১৩ হাজার সরঞ্জাম প্রায় সবগুলোই ফেডারাল অতিরিক্ত ব্যক্তিগত সম্পত্তি নিয়ে গঠিত। এই সরঞ্জামগুলোতে প্রতিরক্ষামূলক নিবন্ধন থাকে না অথবা প্রধান সরঞ্জাম হিসেবে বিবেচিত হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে সেখানে সহিংসতা ক্রমশ বাড়ছে। কেবল বিগত মে মাসেই ২৫০ এর অধিক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এসব ঘটনার পেছনে তালেবানদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

এখন পর্যন্ত ছয়টি সুবিধা আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে প্রত্যাবর্তন প্রক্রিয়ার ৫০ শতাংশের বেশি সম্পন্ন করা হয়েছে বলে মনে করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড।

  • সর্বশেষ