শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটা পৌর শহরের পাইকপাড়া রাস্তা এখন মরণ ফাঁদ!

অমল তালুকদার: [২] বরগুনার পাথরঘাটা পৌরসভার ৭নং ওয়ার্ড কাশ্মীর সড়কের (পাইকপাড়া অংশ) চলাচলের জন্য এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নানা সমস্যায় জর্জরিত অনুন্নত পাথরঘাটা পৌরসভার পাইকপাড়া রাস্তাটি মানুষের জীবন কেড়ে নিতে পারে যেকোনো মুহূর্তে।

[৩] কেন এই মৃত্যুকূপ বানিয়ে রেখে রাস্তার উন্নয়ন থেমে গেল?এমন প্রশ্নের জবাব মেলেনি স্থানীয় বাসিন্দাদের কাছে প্রশ্ন করে।

[৪] পাইকপাড়ার বাসিন্দা শিক্ষক শৈলেন্দ্রনাথ বেপারী বলেন, রাস্তাটি এমনভাবে ভাঙ্গা যে অন্ধকার রাতে মানুষ হাঁটা-ই দায়! যানবাহন চলাচলের দুর্ভোগের কথা তো বলার অপেক্ষাই রাখে না।

[৫] স্বর্ণশিল্পী রাধেশ্যাম কর্মকার বলেন, পৌরসভার বেশ কয়েকটি জনদুর্ভোগের মধ্যে অন্যতম দুর্ভোগ পাইকপাড়া সড়ক । আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।

[৬] আর একজন স্বর্ণশিল্পীপলাশ মিত্র মনি বলেন,এই রাস্তার উন্নয়নের পরিবর্তে মরন ফাঁদ বানিয়ে রাখা হয়েছে। রাস্তা তৈরীর নাম করে আমাদেরকে দীর্ঘদিন ভোগানোর পরেও এই ভোগান্তি থেকে মুক্তি মিললো না আজপর্যন্ত।

[৭] বর্তমানে বর্ষা মৌসুম চলছে। দিঘিঘেষা পাইকপাড়া রাস্তাটি ভেঙে ক্রমশ দিঘির গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কেন বন্ধ রয়েছে পাইকপাড়া রাস্তার কাজ। এমন প্রশ্নের জবাবে পৌর মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, ওই রাস্ত এবং গাইডওয়ালের কাজটি পাবলিক হেলথ করতেছিল বলে আমি জানি। ওখানের ভোগান্তি দেখাতে উপজেলা চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার সহ আমি অনেককে নিয়ে গেছি। বর্তমানে পাইকপাড়া পূর্ব মাথার‌ রাস্তা প্রসস্তসহ ড্রেনেজ তৈরীর কাজ চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়