শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধ সবজিতে পুষ্টিগুণ বেশি থাকে

ডেস্ক নিউজ: গবেষণায় বলছে, সবজি সিদ্ধ করা হলে জীবাণুমুক্ত হওয়ার সাথে সাথে তা আরও বেশি স্বাস্থ্যকর পুষ্টিগুণ সম্পন্ন হয়। তবে সিদ্ধ করার সময় সবুজ থাকা অবস্থায় না থাকলে, অতিরিক্ত তাপ সবজির পুষ্টিগুণ নষ্ট করে দেয়।

কিছু সবজি আছে যেগুলো সিদ্ধ করে খেলে তা আরও বেশি উপকারি ও শরীরের ওজন কমাতেও সাহায্য করে। ফুলকপি ও বাঁধাকপি সিদ্ধ করে খাওয়া বেশি স্বাস্থ্যকর। এই পদ্ধতিতে ফুলকপিতে পুষ্টি ও ভিটামিন জমা থাকে। এছাড়াও বাঁধাকপি সিদ্ধ করলে এর ভাপের একটি গন্ধ হয়। এই সিদ্ধ পানি খাবারের সুগন্ধ করার জন্য ব্যবহার করা যায়।

ভুট্টাতে ও গাজরে যথেষ্ট পরিমাণে পুষ্টি পাওয়া যায়। ভুট্টার ভেতরে থাকা 'ভিটামিন বি' স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এতে কপার, আয়রন, ম্যাগনেসিয়াম জাতীয় এমন অনেক খনিজ উপাদান পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে নানা রোগ থেকে দূরে রাখে। অন্যদিকে, সিদ্ধ গাজর 'ভিটামিন এ' চোখের জন্য খুবই ভালো। গাজর ত্বক উজ্জ্বল ও মসৃন করে।
ব্রকলিতে কেবল ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন এবং পটাসিয়ামই থাকে না, এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনও পাওয়া যায়। শরীরের পুষ্টির জন্য সিদ্ধ করে স্যুপ হিসেবে ব্রকলি খেতে পারেন।

এছাড়াও আলু যখন সিদ্ধ করা হয়, তখন ক্যালরি কমে যায়। যারা ওজন কমাতে চান, তারা এটি খেতে পারেন। সিদ্ধ ডিমের সাদা অংশে পাওয়া প্রোটিন স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কারণ এটি রক্তে শর্করার পরিমাণ স্থিতিশীল রাখতে সহায়তা করে।চিংড়ি অন্যতম সেরা সামুদ্রিক খাবার হিসেবে পরিচিত। এতে থাকা বিভিন্ন উপাদান শরীরকে নানা রোগ থেকে দূরে রাখে। এটি সিদ্ধ করে সালাদ বা স্যুপ দিয়ে খেতে পারেন।

বিশেষজ্ঞরা বলেন, মটরশুঁটি কমপক্ষে ছয় মিনিট সিদ্ধ করা প্রয়োজন। সামান্য পরিমাণ লবণ ও মরিচ মিশিয়ে এটা সিদ্ধ করতে পারেন। এটা ডায়াবেটিস প্রতিরোধের জন্য ভালো। মেথি ও পুঁইশাক সিদ্ধ করলেও বেশি পুষ্টি পাওয়া যায়।গবেষণায় দেখা গেছে, খাবারে এমন কিছু উপাদান রয়েছে যা সহজে হজম হতে পারে না। তবে যখন খাবারটি সঠিকভাবে সিদ্ধ করা হয় তখন এ উপাদানগুলি শরীরে যায় এবং সহজে হজম হয়। এছাড়াও সিদ্ধ খাবার ওজন হ্রাস করতে সহায়তা করে, ত্বকের গঠন উন্নত করে, অ্যাসিডিটি কমায়, কিডনিতে পাথর প্রতিরোধে সহায়তা করতে পারে।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়