শিরোনাম
◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা ◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী ◈ সৌদিগামী ও ফেরত ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ◈ ৯ দিন পর ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ ◈ ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয় ◈ অনৈতিক সুবিধা গ্রহণের অ‌ভি‌যো‌গে খুলনা রেঞ্জে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৮:৫২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের আমৃত্যু বিশেষ পেনশন স্কিম চালু ও লাশ বিনামূল্যে আনার দাবি সেন্টার ফর এনআরবির

কূটনৈতিক প্রতিবেদক: [২] শনিবার ‘বাজেটে প্রবাসী রেমিটেন্স ও বিনিয়োগ খাত' বিষয়ক সংবাদ সম্মেলনে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী বলেন, দুই শতাংশ প্রণোদনার ফলে ২০২০ সালে ৪ বিলিয়ন ডলার রেমিটেন্স বাড়তি এসেছে। প্রণোদনার সুফল ধরে রাখতে হবে।

[৩] প্রস্তাবিত বাজেট আরো এক শতাংশ প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়ে প্রবাসী কর্মীদের স্বাস্থ্য বীমা চালু এবং তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানে সরকারে প্রতি আহবান জানান।

[৪] প্রবাসীদের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়ে বলেন, প্রবাসীবান্ধব একটি বিনিয়োগ কর্তৃপক্ষ গঠন করা সময়ে দাবি। বিনিয়োগ নীতিমালা সহজীকরণ এবং দেশের স্বার্থ বিবেচনায় প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[৫] সংবাদ সম্মেলন থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিমান মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রবাসীদের সহায়তায় একটি বিশেষ 'সমন্বয় সেল' গঠনের প্রস্তাব করা হয়।

[৬] বিদেশে পাসপোর্ট নবায়ন এবং আইডি কার্ড প্রদান কার্যক্রম সহজীকরণের দাবি জানিয়ে বলা হয়, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নেয়া এবং বাজেটে এ সংক্রান্ত বিশেষ বরাদ্দ রাখতে হবে।

[৭] সেন্টার ফর এনআরবি মনে করে প্রবাসীদের মধ্যে যাদের ব্যবসা করার মানসিকতা রয়েছে বা ইতোমধ্যে ব্যবসায় সম্পৃক্ত হয়েছেন, তাদের দেশে ও প্রবাসে ঋণ প্রদান করা যেতে পারে। তারা বাজেটে এ সংক্রান্ত নির্দেশনাও চেয়েছেন।

[৮] মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আইনী জটিলতায় আটকা প্রবাসী কর্মীদের জন্য আইনি সহায়তা নিশ্চিতের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।

  • সর্বশেষ