শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০১:১৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলা করে জরিমানা দিলেন জুহি চাওলা

বিনোদন ডেস্ক: ৫জি টেলিকম নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন ভারতীয় অভিনেত্রী জুহি চাওলা। শুক্রবার (৪ জুন) জুহির সেই মামলা নাকচ করে দিয়েছেন আদালত। শুধু তাই নয়, অভিনেত্রীকে ২০ লাখ রুপি জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতে ৫জি ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপনের বিরোধিতায় গত সোমবার (৩১ মে) দিল্লি আদালতে মামলা দায়ের করেন অভিনেত্রী ও পরিবেশবিদ জুহি চাওলা। নায়িকার অভিযোগ, রেডিয়েশনের কারণে নাগরিক, পশু-পাখি ও উদ্ভিদ জগতের ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়বে।

তবে দিল্লি হাইকোর্ট জানিয়েছেন, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক নানা ধরনের তথ্যের ওপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, মামলাটি যারা করেছেন, তারা নিজেরাও বিষয়টি সম্পর্কে ভালোভাবে অবগত নন।

বুধবার (২ জুন) ভার্চুয়াল শুনানির জন্য যে লিঙ্কটি জুহিকে দেওয়া হয়েছিল, সেটিও তিনি আগেভাগে ইন্টারনেটে সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আদালত মনে করছে, পরিবেশ রক্ষার্থে নয়, শুধু জনপ্রিয়তা পাওয়ার আশাতেই এই মামলা দায়ের করেছেন নায়িকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়