শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় ধরনের বিরুদ্ধে অপেক্ষাকৃত কম কার্যকর ফাইজারের টিকা

লিহান লিমা: [২]যুক্তরাজ্যের নতুন গবেষণায় দেখা গিয়েছে, করোনার পূর্বে শনাক্ত হওয়া ধরনগুলোর তুলনায় ভারতে শনাক্ত ডেলটা ধরনে অপেক্ষাকৃত কম প্রতিরোধ ক্ষমতা উৎপন্ন করে ফাইজার-বায়োএনটেকের টিকা। ডেইলি মেইল

[৩]লন্ডনের বায়োমেডিক্যাল গবেষণা কেন্দ্র ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট ও ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চ এর যৌথ গবেষণায় দেখা গিয়েছে, ফাইজারের টিকা গ্রহীতাদের বয়স বেশি ভেদে রোগ প্রতিরোধ ক্ষমতার মাত্রা কমতে থাকে এবং এটি সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে হ্রাস পায়।

[৪]গবেষকরা বলেন, সংস্থাটি দুই ডোজ টিকার পর এই বসন্তে নতুন বুস্টার ডোজ আনার ঘোষণা দিয়েছে, যা এই গবেষণার তথ্যে আরো বাড়তি প্রমাণ যোগ করে। কিন্তু করোনার ডেলটা ধরনে আক্রান্ত হয়ে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি প্রতিরোধ করতেও এই টিকা কার্যকরী নয় বিধায় উদ্বেগ দেখা দিয়েছে।

[৫] এর আগে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এর সমীক্ষায় দেখা যায়, ইংল্যান্ডে করোনার শনাক্ত হওয়া অন্য ধরনগুলোর চাইতে ভারতীয় ধরনের আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির হার বেশি। যদিও এক সপ্তাহ আগে পিএইচই এর গবেষণায় বলা হয়, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার দ্ইু ডোজ টিকা ভারতীয় ধরণের বিরুদ্ধে উচ্চমাত্রার কার্যকারীতা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়