শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৭:৪৩ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাইয়ে কাতারের সঙ্গে লড়াই করে হারলো ভারত

স্পোর্টস ডেস্ক : [২] অনেক চড়াই উতরাই পেরিয়েও জয়ের দেখা পেলো না ভারত। দশ জনের দল হওয়ার পরেও দুর্দান্ত লড়াই করেছে ভারত। শেষশেষ স্বাগতিক কাতারের কাছে একমাত্র গোলে পরার্জয় মেনে নেয়।

[৩] বৃহস্পতিবার (৩ জুন) রাতে কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৭ মিনিটের মাথায় রাহুল ভেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ম্যাচের বেশিরভাগ সময়টায় ১০ জন নিয়ে খলেতে হয় ভারতকে। তা সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালায় দলটি। প্রতিআক্রমণে বেশ কয়েকটা সুযোগ তৈরি করতে পারলেও গোল করতে ব্যর্থ হন মনবীররা।

[৪] তবে গুরপ্রীত সিং কাতারের একের পর এক আক্রমণ প্রতিহত না করলে আরো বড় ব্যবধানে হারতে পারত ভারত। ৩৩ মিনিটে আব্দুলাজিজ হাতেমের গোলে এগিয়ে যায় ফিফা র‌্যাঙ্কিংয়ের ৫৮ নম্বরে থাকা কাতার। শেষ পর্যন্ত সেই গোলেই ১০৫ নম্বরে থাকা ভারতের বিপক্ষে জয় নিশ্চিত হয় তাদের।

[৫] ৭ ম্যাচ খেলে ৬টিতে জিতে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আসছে বিশ্বকাপের স্বাগতিক কাতার। ভারত এনিয়ে তৃতীয় হারের স্বাদ পেল। ৬ ম্যাচ খেলে এখনো জয় শূন্য দলটি। তিনটি ড্রয়ের সুবাদে ৩ পয়েন্ট তাদের। - জি নিউজ

  • সর্বশেষ