শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর দেয়া বাজেটের চেয়েও কম ব্যয় হয়েছে গত ২ বাজেটে

বিশ্বজিৎ দত্ত: [২] ব্যয় না হওয়ার পরেও বড় আকারের ২০২১-২২ সালের বাজেট আসলে পরাবাস্তব।

[৩] অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রস্তাবিত ২০২১-২২ সালের বাজেটের উপর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, গত কয়েক বছরের বাজেট ব্যয়ের পরিমাণ মাত্র ১৫ শতাংশ। গত বছর সবচেয়ে ছোট বাজেট বাস্তবায়ন হয়েছে। এবার এই বিষয়গুলো আমলে না নিয়ে আরো একটি বড় বাজেট দেয়া হয়েছে। যা আসলে পরাবাস্তব।

[৪] তিনি বলেন, পুরো বাজেটে যেভাবে কর ছাড় ও পরিবর্তন করা হয়েছে সেভাবে মানুষের সমাজিক নিরাপত্তার বিষয়ে ভাবা হয়নি। গরীব মানুষ কিভাবে আগামী দিনে বাঁচবে। কিভাবে কোভিড মোকাবেলা করবে এ বিষয়ে কিছু বলা হয়নি।

[৫] কোভিডের দ্বিতীয় ধাপে অর্থনীতির যে ক্ষতি হয়েছে সে বিষয়ে বাজেটে কোন প্রতিক্রিয়া নাই। আগামী দিনে কোভিডের তৃতীয় ধাক্কা কিভাবে সামাল দেয়া হবে এ বিষয়েও কোন চেতনা বাজেটে কাজ করেনি। বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ কমে গেছে।

[৬] বাজেট দেখলে মনে হয় সরকার কোভিড পরিস্থিতিকে অস্বীকার করেছে। বাজেট বাস্তবায়নের অনিহা, কোভিড পরিস্থিতি নিয়ে অনিহা সরকার অনিহার বৃত্ত থেকে এই বাজেটে বের হতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়