শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৩:১১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছক্কার ঝড় তুলে ৪১ রানে সাজঘরে আশরাফুল

মাহিন সরকার: [২] ডিপিএলে প্রথম ম্যাচে রান আউট হয়ে হাফ সেঞ্চুরি মিস করেছিলেন মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার ২ জুন দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ঝড়ো শুরু করলেও আবারো ফিফটির কাছে গিয়ে ফিরেছেন শেখ জামালের এই ওপেনার।

[৩] মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। সেদিন রান আউটে যেখানে শেষ আজ ওপেনিংয়ে নেমে যেন সেখান থেকেই শুরু করেছিলেন আশরাফুল। নিজের প্রথম বলেই মুকিদুল ইসলাম মুগ্ধকে ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন আশরাফুল।

[৪] ব্যক্তিগত ২০ রানের মধ্যেই ৩ ছক্কা হাঁকান অ্যাশ। তার সঙ্গে গাজি গ্রুপের বোলারদের ওপর তান্ডব শুরু করেন সৈকত আলীও। ব্যক্তিগত ২ রানে জীবন পেয়ে পাওয়ার প্লে’তে আর পেছনে তাকাননি এই ব্যাটসম্যান। তবে দলীয় ৬৯ রানে ফিরতে হয় তাকে।

[৫] এরপরও নাসিরকে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আশরাফুল। কিন্তু ফিফটির কাছে দিয়ে ৪১ রানে আরিফুল হকের বলে নাসুম আহমেদের দারুণ ক্যাচে ফিরতে হয় তাকে। ৩৫ বলের এই ইনিংসকে ৪ ছক্কা হাঁকিয়েছেন আশরাফুল।

 

  • সর্বশেষ