শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠিগুলোর উত্থান বাড়িয়ে তুলছে গৃহযুদ্ধের শঙ্কা

লিহান লিমা: [২] মিয়ানামরের সীমান্ত অঞ্চলগুলোতে কয়েক দশক ধরেই জাতিগত অধ্যুষিত সশস্ত্র গোষ্ঠিগুলো স্বায়ত্তশাসনের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। গত ফেব্রুয়ারি অভ্যূত্থানের পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-তরুণরা এসে এই সশস্ত্র গোষ্ঠিগুলোতে যোগ দিচ্ছে। ইতোপূর্বে মিয়ানমারের যে অঞ্চলগুলো শান্ত ছিলো সেগুলোতে প্রতিনিয়ত লড়াই হচ্ছে। দ্য গার্ডিয়ান

[৩] মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার (এনইউজে) এর মুখপাত্র ডাক্তার সাশা বলেন, ‘সেনাবাহিনীর ধর-পাকড়, গ্রেপ্তার, অভিযান, নির্যাতন ও হত্যার শিকার হয়ে সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হচ্ছেন। মিয়ানমারের জনগণের জন্য কেনো বিকল্প রাখে নি।’ তিনি সতর্ক করে বলেন, ‘এটা শুধুমাত্র শুরু। এই পরিস্থিতি অচিরেই নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। পুরো দেশ গৃহযুদ্ধের পথে যাত্রা করেছে।’

[৪] গত সপ্তাহে মিয়ানমারের পূর্ব কায়াহ রাজ্যে সদ্য গঠিত কারেন্নি পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ে হাজার হাজার গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছেন। চিন রাজ্যের মিন্দাত শহরে কয়েকজন স্বেচ্ছাসেবী মিলে শিকারী বন্দুক দিয়েই মে মাসে সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠি গঠনের ঘোষণা দেন। মিয়ানমারের সর্বত্রই তরুণ-যুবকরা জঙ্গলে পালিয়ে এসে ঘরোয়া বিস্ফোরক তৈরির উপায় শিখছেন। প্রশিক্ষণ নেওয়া এই তরুণদের এদের মধ্যে রয়েছেন দেশটির জনপ্রিয় তারকারাও। গত সপ্তাহে ইয়াঙ্গুনে সেনাবাহিনীর এক তথ্যসরবরাহকারীর বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৪জন নিহত হন। দেশটির সেনানিয়ন্ত্রিত কয়েকটি স্কুলে বোমা হামলা করা হয়েছে।

[৫] ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ পরামর্শক রিচার্ড হারসি বলেন, ‘সেনাবাহিনীর সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের টার্গেট করে আক্রমণের ঘটনা উদ্বেগজনক। এই ধরণের সহিংসতা যদি একবার দানা বেঁধে ফেলে তবে এটি বন্ধ করা পরে অত্যন্ত কঠিন হবে।

[৬] মিয়ানমার অলাভজনক সংস্থা আমর্ড কনফ্লিক্ট লোকেশন এন্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (একলেড) এর তথ্যানুসারে, মিয়ানমারে প্রায় ৫৮টি সশস্ত্র গোষ্ঠি রয়েছে যাদের মধ্যে ১২টি পুরোপুরি সক্রিয়। স্থানীয় পর্যায়ে গঠিত এই গোষ্ঠিগুলো এনইউজে’র সঙ্গে সম্পৃক্ত নয়। তবে এর আগে মিয়ানমারের ১৮টি সশস্ত্র গোষ্ঠি এনইউজে’কে সমর্থন দেয়ার কথা জানায়। গত শনিবার বেসামরিক সরকারের নতুন সশস্ত্র বাহিনী গঠনের ঘোষণা দেয়া এনইউজে সেনাশাসন বিরোধী গোষ্ঠিগুলোকে স্কুল ও হাসপাতালকে লক্ষ্য না করার নৈতিক নির্দেশিকা অনুসরণ করার আহŸান জানিয়েছে।

  • সর্বশেষ