শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ১১:২১ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে পৌঁছেছে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনার টিকা

শিমুল মাহমুদ: [২] সোমবার রাত এগারোটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কোভ্যাক্স থেকে পাঠানো এ টিকা ঢাকা এসেছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, বিমানবন্দর থেকে বিশেষ ফ্রিজার ভ্যানে করে টিকার চালান নেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের সংরক্ষণাগারে। সব ধরনের প্রস্তুতিই তারা নিয়েছেন। সেজন্য আল্ট্রা-লো ফ্রিজার প্রস্তুত করা হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়।

[৪] ফাইজার-বায়োএনটেকের টিকাও নিতে হবে দুই ডোজ করে। প্রথম ডোজ দেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ১২ বছর বা তার বেশি বয়সীদের ওপর ফাইজারের টিকা প্রয়োগ করা যাবে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ফাইজারের টিকার দুই লাখ ডোজ টিকা সংরক্ষণের সক্ষমতা তাদের আছে। সক্ষমতা বাড়ালে ১০ লাখ ডোজ টিকাও সংরক্ষণ করা যাবে।

[৬] তবে ফাইজারের এ টিকা সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আপাতত ঢাকার বাইরে নেওয়া হবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়