শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০২:২৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২১, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে সম্পর্ক হবে কাশ্মীরের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বললেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ কাশ্মীরিদের রক্তের বিনিময়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে পারে না। বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে যে কোনো সম্পর্কোন্নয়ন হবে অধিকৃত অঞ্চলের মানুষের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা।-খবর ডন অনলাইনের

রোববার (৩০ মে) সরাসরি প্রশ্ন ও জবাবের একটি অনুষ্ঠানে আলোচনার সময় তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়ন ঘটলে বাণিজ্য ও যোগাযোগা চালু হলে, তাতে বিশাল সুফল নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সদস্য দেশগুলো লাভবান হচ্ছে।

ইমরান খান জানান, ক্ষমতার আসার পর থেকে আমি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করেছি। আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকটের সমাধান খুঁজেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করলে, তাতে কাশ্মীরি জনগণের সঙ্গে ব্যাপক বিশ্বাসঘাতকতা করা হবে।

সাবেক এই ক্রিকেট তারকা বলেন, এই মুহূর্তের দিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার অর্থ হচ্ছে কাশ্মীরিদের লড়াই ও লাখো শহীদের রক্তকে তাচ্ছিল্য করার শাামিল। এই সম্পর্কে আমাদের বাণিজ্য উন্নয়ন হলেও তাদের রক্ত বৃথা যাবে। কাজেই আমরা এখন ভারতের সঙ্গে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি না।

পাকিস্তান কাশ্মীরিদের সঙ্গে সবসময় আছে জানিয়ে তিনি আরও বলেন, তাদের ত্যাগ-তিতিক্ষিা নিয়ে আমরা সচেতন ও সতর্ক। তাদের রক্তের বিনিময়ে ভারতের সঙ্গে বাণিজ্য উন্নয়ন হতে পারে না।

ভূস্বর্গের স্বায়ত্তশাসন বাতিল করে ২০১৯ সালের ৫ আগস্টের পদক্ষেপ থেকে ভারত সরে আসলেই কেবল দেশটির সঙ্গে আলোচনা হতে পারে এবং কাশ্মীর সংকট সমাধানে একটি রোডম্যাপ তৈরি করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

  • সর্বশেষ