শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লবণাক্ত পানিতে অতিষ্ট গোপালগঞ্জ পৌরবাসী

এস এম সাব্বির: [২] গোপালগঞ্জ পৌর এলাকায় লবণাক্ত পানি সরবরাহ করা হচ্ছে। এতে পৌর সভার লক্ষাধিক মানুষ বিশুদ্ধ পানি সংকটে পড়ে নাকাল হয়ে পড়েছেন। এছাড়া পৌর কর্তৃপক্ষ চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল পানি সরবরাহ করছে। পৌরবাসী যতটুকা পানি পাচ্ছেন তা সবটা লবণাক্ত। ফলে ছোট-বড় সকল বয়সী মানুষের পেটের পীড়াসহ শরীরে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।

[৩] গোপালগঞ্জ শহরের দক্ষিণ মৌলভীপাড়া এলাকার বাসিন্দা মোঃ নূরুজ্জামান বলেন, বিশুদ্ধ পানির অভাবে পরিবার পরিজন নিয়ে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে পানি সরবরাহ করা হচ্ছে তা লবণাক্ত হওয়ায় পান করার অনুপযোগী।

[৪] গোপালগঞ্জ জেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম লিপন বলেন, সরবরাহকৃত পানি প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এ পানি পানের অযোগ্য। এ দিয়ে জামা-কাপড়, থালা বাটি ধোয়া যায় মাত্র। খাবার পানি হিসেবে বাইরের পানি কিনে খেতে মাসে প্রায় দেড় থেকে ২ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। এর মধ্যে মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত লবণাক্ত পানি সরবরাহ করা হয়। লবণাক্ত পানিতে গোসলও করা যায় না। লবণাক্ত পানির কারনে পৌরবাসী অতিষ্ট।

[৫] গোপালগঞ্জ পৌরসভার পানি সরবরাহ বিভাগের তত্ত্বাবধায়ক জাকারিয়া আলম জানান, পানি ঠিকমতো শোধন করা যাচ্ছে না। এজন্য লবণাক্ত পানি সরবরাহ করা হচ্ছে।

[৬] গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু বলেন, দ্রুত বিশুদ্ধ পানি সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়