শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেলের মূল্য বৃদ্ধি নয়, ভ্যাট প্রত্যাহার দাবি বাম জোটের

মনিরুল ইসলাম: [২] তেলের মূল্য বৃদ্ধি নয়, ভ্যাট প্রত্যাহার দাবি জানিয়েছে বাম জোট।

[৩] শুক্রবার এক বিবৃতিতে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন জোটের নেতৃবৃন্দ।

[৪] তারা বলেন, এমনিতেই দেড় বছর ধরে করোনা মহামারিতে মানুষ কর্মহীন হয়েছে, মানুষের আয় কমেছে, তার ওপর তেল, চাল, ডাল, পিয়াজসহ দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে।

[৫] বিবৃতিতে বলা হয়, রোজার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা একবার সয়াবিন তেলের দাম ৫ টাকা বৃদ্ধি করে পরে ৩ টাকা কমিয়েছিল। এখন আবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কথা বলে পুনরায় ব্যবসায়ীরা লিটার প্রতি ১৩ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করলে সরকার ৯ টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ফলে এখন এক লিটার বোতলজাত তেল ১৫৩ টাকায় কিনতে হবে। এবার নিয়ে গত অক্টোবর থেকে এ পর্যন্ত সয়াবিন তেলের লিটার প্রতি ৪৫ টাকা দাম বাড়ানো হলো। নতুন করে তেলের দাম বৃদ্ধি কর্মহীন-আয়হীন শ্রমজীবী দরিদ্র জনগণকে সীমাহীন দুর্ভোগে ফেলে দেবে।

[৬] নেতৃবৃন্দ আরও বলেন, এক লিটার তেলে ২০ টাকার ওপর ভ্যাট নেয় সরকার। ফলে করোনা দুর্যোগে সরকারের ভ্যাট প্রত্যাহার করলে সয়াবিন তেলের দাম বাড়িয়ে জনগণকে দুর্ভোগ কমবে।

[৭] বিবৃতিতে তেল, চাল, ডাল, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ করে মানুষের ক্রয় ক্ষমতার আওতায় রাখা, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রাম শহরের শ্রমজীবী, নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষের জন্য আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

[৮] বিবৃতিদাতারা হলেন বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়