শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করবে সরকার: আইনমন্ত্রী (ভিডিও) ◈ আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম: সুবিধা চেয়ে আদালতে পলক ◈ রফতানি খাতে বড় লক্ষ্য সরকারের, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বেশিরভাগই শিশু-কিশোর, আইনের মুখে পড়তে পারেন অভিভাবকরা ◈ চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ থেকে ১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী ◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ১১:২৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ

জহিরুল ইসলাম:[২] লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শিশু খাদ্য ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর হাট এলাকায় ভাসমান বেদে পল্লীতে জেলা যুবলীগের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

[৩] লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু উপস্থিত থেকে নিজ হাতে ত্রাণ সামগ্রী গুলো বিতরণ করেন।

[৪] এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদর উপজেলা পশ্চিম যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, য়ুবলীগ নেতা জেলা পরিষদের সদস্য সাখওয়াত হোসেন আরিফসহ স্থানীয় যুবলীগের নেতকর্মীরা।

[৫] যুবলীগ সূত্র জানায়, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে জেলায় অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষতিগ্রস্থরা যাতে না খেয়ে থাকতে হয় এ জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছে জেলা যুবলীগ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা যুবলীগের আয়োজনে খাদ্যসামগ্রী, শিশু খাদ্য ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

[৬] জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, দুর্যোগসহ যে কোন দুঃসময়ে যুবলীগ মানুষের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগসহ মহামারী করোনার কারণে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে মানবিক যবলীগ শুরু থেকে তাদের পাশে ছিল। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলনের নির্দেশে যুবলীগ সবসময় অসহায় মানুষের সেবায় প্রস্তুত আছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়