শিরোনাম
◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর ◈ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ◈ চাকরির প্রস্তাব প্রধান উপদেষ্টার, জবাবে যা বললেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০২:৫৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২১, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো আয়েশার বিয়ে

ইত্তেফাক ডেস্ক : প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নয়না গ্রামে ৯ম শ্রেণীর স্কুল ছাত্রী আয়েশার বাল্য বিবাহ। বৃহস্পতিবার (২৭ মে) বিকালে টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন ঘটনাস্থলে হাজির হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।

সবকিছু প্রস্তুত। প্যান্ডেল সাজিয়ে পুরোদমে রান্নার আয়োজন চলছিলো দিনব্যাপী। পার্শ্ববর্তী লৌহজং উপজেলা হতে বরযাত্রীও কনের বাড়িতে উপস্থিত হয়েছিলো।

টঙ্গিবাড়ী উপজেলার হাজি আব্দুল গণি আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নয়না গ্রামের ইক্ষু হালদারের মেয়ে আয়েশা আক্তার (১৫) এর বৃহস্পতিবার বিয়ের আয়োজন করে তার পরিবার।

এ ব্যাপারে যশলং ইউনিয়ন কাজি ইকবাল হোসেন বলেন, গত বুধবার আমার মোবাইলে ফোন করে এক ব্যক্তি এ বিয়েটি পড়ানোর কথা বলেন। তখন আমি মেয়ের বয়স কতো জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি বলেন মেয়ের বয়স একটু কম আছে আপনি ম্যানেজ করে নিয়েন। পরে আমি বিয়ে পড়াতে তাকে সাফ অস্বীকৃতি জানিয়ে দিয়েছি।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন জানান, বাল্য বিয়েটি প্রতিরোধ করা হয়েছে। ১৮ বছর আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না এই মর্মে বাবা মার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়