শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৫:১০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরদেবিলে বিশাল কৃষিপর্যটন প্রকল্প চালু

রাশিদ রিয়াজ : ইরানের আরদেবিলে বিশাল এ প্রকল্প চালুর পর তা দেশটির নাগরিক ছাড়াও বিদেশি পর্যটকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় এধরনের প্রকল্প সবচেয়ে বড়। ইরানের সংস্কৃতি ঐতিহ্য, পর্যটন ও কুটিরশিল্প বিষয়ক মন্ত্রী আলী-আসগর মোনেসান বলেন প্রকল্পটি ২৬শ হেক্টর এলাকা জুড়ে বাস্তবায়িত হচ্ছে। এতে কৃষি খামার ছাড়াও লাইভস্টক কমপ্লেক্স, চিনি কারখানা, গবাধিপশু খামার, ফলজাত কারখানা সহ বিভিন্ন ইউনিট রয়েছে। খুব শিগগির আরদেবিল ইরানের কৃষিপর্যটনের একটি হাব হিসেবে গড়ে উঠবে।

এধরনের কৃষি পর্যটন প্রকল্পে ভ্রমণের ব্যবস্থা ছাড়াও রাতে নিবাস, শিক্ষামূলক কার্যক্রম ও মাছ ধরার ব্যবস্থা সহ বিনোদনের সুবিধা রয়েছে। এছাড়া শিকার, ঘোড়ায় চড়া ছাড়াও বন ও পশু জীবনের ওপর পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে। ফসল তোলার মওসুমে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফসল উৎসব এর অন্যতম। একই সঙ্গে কৃষি বাজার, অলাভজনক কৃষি ভ্রমণ, রিসোর্ট সুবিধা রয়েছে প্রকল্পটিতে। ইরানের আরদেবিল এমনিতে প্রকৃতি ও নৈসর্গিক সৌন্দর্যের জন্যে বিখ্যাত। সেখানকার মেহমানদারপ্রিয় মানুষ ও সিল্ক এবং কার্পেট বুনন শিল্প আগে থেকেই বিখ্যাত। তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়