শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৪:৪২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলবার কিছুটা কমার পর বুধবার ফের ভারতে দৈনিক করোনা সংক্রমণ ছাড়ালো ২ লাখ

সুমাইয়া ঐশী: [২] দৈনিক মৃত্যু এখনও ৪ হাজারের ঘরে। একমাসেরও বেশি সময় পর মঙ্গলবার ভারতে দৈনিক সংক্রমণ নেমেছিলো ২ লাখের নিচে। তবে বুধবার তা ফের বেড়ে সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮ হাজার ৯২১। এনিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা হলো ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫। আনন্দবাজার, এনডিটিভি

[৩] বুধবার গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ১৫৭ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩৮৮ জন। তবে মঙ্গলবার এ সংখ্যা ৩ হাজারের ঘরে নামলেও বুধবার তা আরও বেড়েছে।

[৪] একদিনে ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ১৭ হাজার ৩২০ জনের। এনিয়ে মোট পরীক্ষা করা হলো ৩৩ কোটি ৪৮ লাখ ১১ হাজার ৪৯৬ জনের। ২৪ ঘণ্টায় করোনা ভ্যাকসিন পেয়েছেন ২০ লাখ ৩৯ হাজার ৮৭ জন। ভ্যাকসিনেশনের আওতায় এসেছেন একন পর্যন্ত মোট ২০ কোটি ৬ লাখ ৬২ হাজার ৪৫৬ জন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ