শিরোনাম
◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন ◈ খুলনা থেকে ঢাকাসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ◈ রূপপুরের পারমাণবিক বর্জ্য নেবে রাশিয়া, বাংলাদেশকে সামলাতে হবে যেসব ঝুঁকি ◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০২:৫৩ রাত
আপডেট : ২৬ মে, ২০২১, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদ কমিটিতে সেক্রেটারী পদ না পাওয়ায় দান করা মাইক ফেরত নিলো দাতা

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটিতে সাধারণ সম্পাদক পদ না পাওয়ায় দান করা মাইক ফেরত নিলো দাতা। মাইক খুলে ফেলায় হটাৎ করেই উচ্চ শব্দে মাইকে আযান বন্দ হয়ে গেল কর্ণগোপ জামে মসজিদের। গঠনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার তারাব পৌর সভার কর্ণগোপ গ্রামে।

মসজিদ কমিটি ও এলাকা বাসির সাথে কথা বলে জানাযায়, উপজেলার কর্ণগোপ গ্রামে অবস্থিত কর্ণগোপ কেন্দ্রিয় জামে মসজিদে তিন বছর আগে একটি মাইক দান করেন তৎকালীন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া । সম্প্রতি ১৬/০৪/২০২১ইং তারিখে উক্ত মসজিদে এলাকা বাসির সতস্ফুর্ত অংশগ্রহণে নতুন কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটিতে তিনি সিনিয়র সহ সভাপতি হিসাবে মনোনীত হন। কিন্তু ওনার আশাতীত সাধারণ সম্পাদক পদ না পাওয়ায় ক্ষিপ্ত হন তিনি । এবং ২১/০৫/২০২১ ইং মসজিদ কমিটির সাধারণ সভায় নত’ন কমিটির উক্ত পদ থেখে অভ্যাহতি নেন। পরে মসজিদের ইমাম সাহেব কে ফোন করে তার দান কৃত মাইক খুলে দিয়ে আসতে বলেন। ইমাম সাহেব কমিটিকে জানালে কমিটি মাইক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাকে মাইক ফেরত দিয়ে দেয়।। এতে হটাৎ করেই মাইকে অযান দেওয়া বন্দ হয়ে যায় কর্ণগোপ কেন্দ্রিয় জামে মসজিদের। আযান শুনে মসজিদে আসা মুসুল্লিদের সময় মতো ও জামাতে নামাজে শরিক হওয়া নিয়ে বিরম্বনায় পড়েন অনেকে। নামাজ পড়তে আসা মুসুল্লি সায়েম ভুইয়া বলেন কমিটিতে পছন্দনীয় পদ না পেলে দান ফেরত নেয় এটা প্রথম দেখলাম।

এ বিয়য়ে নব গঠিত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হুদা জানান, মোহাম্মদ আলী দীর্ঘ ১২ বছর আগে দুই বছর মেয়াদী কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হন । কিন্তু তিনি সরকার দলীয় ওয়ার্ড কমিটির নেতা হওযার কারনে যবর দখল করে মেয়াদ শেষ হলেও ১২ বছরে কোন কমিটি গঠন করতে দেননি। এবং দীর্ঘ ১২ বছরে কোনও হিসাব এলাকা বাসিকে দেননি। নব গঠিত কমিটিকেও কোনও লিখিত হিসাব দিতে পারেন নি। উল্টো সাধারণ সম্পাদক না হতে পারার কারনে দান করা জিনিস ফিরিূেয় নেন।

সভাপতি শফিউদ্দিন প্রধান বলেন, দান করে কেউ কোন জিনিস ফেরৎ নেয় এমন নজির আমি আর কোনও দিন দেখিনি। তবুও সে ফেরৎ চাইছে যেহেতু আমরা তার জিনিস ফিরিয়ে দিয়েছি। আমরা মাইক খুলে রেখেছি তাকে জানিয়েছি সে যেকোন সময় নিয়ে যাবে। এ ব্যাপারে মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সূত্র- আগামীর সময়

  • সর্বশেষ