শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০২:০৭ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮৭ শতাংশ কার্যকর

আসিফুজ্জামান পৃথিল: [২] অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজ করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে ৮০ শতাংশের বেশি কার্যকর। যুক্তরাজ্য সরকারের এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এনডিটিভি

[৩] টিকার কার্যকারিতা নিয়ে যুক্তরাজ্য সরকারের এ নতুন গবেষণা করা হয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে। গবেষণার ফলাফলে দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজ করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে ৮৭ শতাংশ সুরক্ষা দেয়। বিবিসি

[৪] নতুন গবেষণাটির ফলাফল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সরকারের নিউ অ্যান্ড ইমার্জিং রেসপিরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজরি গ্রুপের বৈঠকে উপস্থাপন করা হয়। করোনাভাইরাস প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত হয়ে নিজের নতুন নতুন ধরন তৈরি করছে। ভারতে করোনার একাধিক সংস্করণ বা ধরন তৈরি হয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। দ্য টেলিগ্রাফ

[৫] করোনার ভারতীয় ধরনটিকে অতি সংক্রামক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। ভারতে প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফার সংক্রমণের গতি অনেক বেশি। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নতুন ধরনকে দায়ী করা হচ্ছে।

 

  • সর্বশেষ