শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৯:১১ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনের প্রতি আস্থাশীল হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিদিন: [২] স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আইনের শাসন আছে দেখেই দেশ ভালো চলে, যে দেশে আইনের শাসন নেই সেদেশ সোমালিয়া হয়ে যায়। আমরা কেউই আইনের উর্ধ্বে নই, আইনের যে ধারা আছে সে অনুয়ায়ী দেশ চলে। শনিবার (২২ মে) সন্ধ্যার দিকে জেলার গড়পাড়া শুভ্র সেন্টারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

[৩] আইন মানুষের জন্য, কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। আইন মানুষকে সহযোগিতা করে, দেশের বিশৃঙ্খলা থামিয়ে রাখে। তাই আইনের প্রতি আস্থাশীল হতে হবে।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের জন্য রাশিয়া ও চায়নার সঙ্গে চুক্তি করেছি এবং আমেরিকার সঙ্গে চুক্তির চেষ্টা চালাচ্ছি। রাতেই শুনেছি চায়না আমাদের আরও কিছু ভ্যাকসিন উপহার হিসেবে দেবে এবং রাশিয়ার সঙ্গে ভ্যাকসিন ক্রয় করার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চাই না দেশে কোনো বিশৃঙ্খলা হোক। কারণ দেশে কোনো সমস্যা হলে ভ্যাকসিন আমরা নাও পেতে পারি। ভ্যাকসিন না পেলে করোনা নিয়ন্ত্রণে রাখতে পারবো না আমরা। আর নিয়ন্ত্রণে না রাখতে পারলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবো।

[৫] এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেলসহ স্থানীয় নেতা-কর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়