শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে জুয়ার আসরে পুলিশের অভিযান আটক ৪

মমতাজুর রহমান : [২] বগুড়ার আদমদীঘিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টায় উপজেলার কুন্দগ্রামের কড়ই বাজার এলাকায় পুকুরপাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছিলো।

[৩] জানাযায়, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই বাজার এলাকায় শ্মশানঘাটের পুকুরপাড়ে ১০-১৫ জন জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টায় থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে ৪ জুয়ারীকে আটক করেন। এ সময় অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ ওই জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৫টি মোবাইল ফোন উদ্ধার করেন।

[৪] আটককৃতরা হলো; উপজেলার বশিকোড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মনসুর আলী (৪৫), মৃত আফসার প্রামানিকের ছেলে জাহাঙ্গীর আলম (৪২), হলুদ ঘর গ্রামের মৃত হামিদ আকন্দের ছেলে আবদুর রহমান (৬৫) ও কড়ই গ্রামের বুলু প্রামানিকের ছেলে হান্নান (৩০)।

[৫] আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়