শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনের পাশে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি: [২] ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও নিরীহ মানুষের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি এদেশে বিভিন্ন স্তরের মানুষ ফিলিস্তিনিদের সহায়তা করার জন্য নানারকম উদ্যোগ নিয়েছে । এরই ধারাবাহিকতায় ফিলিস্তিন দূতাবাসে প্রয়োজনীয় ঔষুধ ও অর্থ সহায়তা পৌঁছে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

[৩] একদিনব্যাপী উদ্যোগ শেষে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিন দূতাবাসে প্রায় ১৭ হাজার টাকা মূল্যের ঔষুধ ও আর্থিক সহায়তা বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূতের কাছে তুলে দিয়েছে।

[৪] জানা যায়, গত ১৭ মে ইসরায়েলের নৃশংসতার শিকার ফিলিস্তিনিদের জন্য গণঅনুদান আহবান করে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস।যেখানে মোবাইল ভিত্তিক অর্থ লেনদেনের পাশাপাশি সরাসরি বারিধারায় দূতাবাসে গিয়েও অনুদান জমা দেওয়ার সুযোগ ছিল।

[৫] দূতাবাসের এই আহবানে সাড়া দিয়ে ১৮ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী নওশীন নাওয়ার জয়া তার কিছু সহপাঠী ও পারিবারিক প্রচেষ্টায় দূতাবাসে ঔষুধ ও আর্থিক সহায়তা পৌঁছে দেন। এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও বিষয়টি 'ফিলিস্তিনের জন্য জবিয়ানদের উপহার' শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে এবং ফান্ড কালেকশন করার উদ্যোগ নেয়।

[৬] ১৯ মে থেকে শুরু হওয়া এই ফান্ড কালেকশন চলে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত। একদিনব্যাপী এই উদ্যোগে মোট সংগ্রহ হয় প্রায় ১৯,৫০০ টাকা। যার মধ্যে প্রায় ১৭ হাজার টাকা মূল্যের ঔষুধ দূতাবাসে পৌঁছে দেন শিক্ষার্থীরা। পাশাপাশি ফিলিস্তিন দূতাবাস প্রদানকৃত নগদ নাম্বারেও পাঠানো হয়েছে আর্থিক সাহায্য।

[৭] মানবিক এই উদ্যোগের ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী নওশীন নাওয়ার জয়া বলেন, ফিলিস্তিনের আহত মানুষদের সহায়তা করার বিষয়টি ছিল ব্যাক্তিগত উদ্যোগ। প্রথমে বিষয়টি পরিবার,সহপাঠী ও বন্ধুদের সাথে শেয়ার করি। পরবর্তীতে পরিবার ও বন্ধুদের প্রচেষ্টায় দূতাবাসে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। মানবিক দিক বিবেচনা করেই তাদের জন্য সহায়তা পাঠানোর চেষ্টা করেছি।

[৮] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের শিক্ষার্থী একরামুল কবির রাকিব বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে দূতাবাসে ঔষুধ ও আর্থিক সহায়তা পৌঁছানোর মাধ্যমে আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পেরেছি। তাই মানসিক ভাবে আমাদের ভালো লাগছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ