শিরোনাম
◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ ◈ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন শর্ত দিল ইরান ◈ পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ◈ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ ◈ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে হবে পরীক্ষা, এসএসসির ফল ১০ আগস্ট ◈ ভিআইপি-সিআইপিদের নিরাপত্তা প্রোটোকলে ব্যতিক্রম হবে না: সরকার ◈ শেখ হাসিনাকে কথা বলার সুযোগ কেন দিল ভারত, প্রশ্ন বিএনপির

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌদ্দগ্রামে দুই সন্তানের মাকে ধর্ষণ, অভিযুক্ত আটক

রুবেল মজুমদার : [২] জেলার চৌদ্দগ্রামে দুই সন্তানের মাকে ধর্ষনের অভিযোগে মোঃ তুহিন(২৫) নামে এক পিকআপ চালককে আটক করেছে পুলিশ। আটককৃত তুহিন কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামের আবদুল আলীর পুত্র।

[৩] বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

[৪] থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, জেলার চান্দিনা উপজেলার বদরপুরের ছনবাড়ী গ্রামের আবদুল মবিন মজুমদারের মেয়ে দুই সন্তানের মা গত ১৩ মে সন্ধ্যায় কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে মাধাইয়া বাজারে গাড়ীর জন্য অপেক্ষা করে। দাঁড়িয়ে থাকতে দেখে গৃহবধুকে কুমিল্লা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে সরল মনে তিনি পিকআপে উঠেন।

[৫] পিকআপ চালক তুহিন গৃহবধুকে কুমিল্লা না নিয়ে কৌশলে রাতের আধারে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরের একটি খালের পাড়ে নিয়ে রাতভর ধর্ষন শেষে আহত অবস্থায় রেখে চলে যায়। আহত আবস্থায় ওই গৃহবধু পরদিন বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানালে তারা তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

[৬] বুধবার রাতে গৃহবধুর বাবা আবদুল মবিন মজুমদার একজনকে আসামী করে চান্দিনা থানায় অভিযোগ দায়ের করলে চান্দিনা ও চৌদ্দগ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে পিকআপ চালক তুহিনকে আটক করে।

[৭] এ ব্যাপারে চান্দিনা থানার ওসি তদন্ত নুরুল বাশার জানান, ‘গৃহবধুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সে কোন কথা বলতে পারছে না। তার শারীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। গৃহবধু সুস্থ্য হলে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে’।

[৮] চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘গৃহবধুকে চৌদ্দগ্রামের কাশিনগরের ধর্ষনের অভিযোগে চান্দিনা থানায় মামলা হওয়ায় অভিযুক্ত তুহিনকে আটক শেষে চান্দিনা থানায় হস্তান্তর করা হয়েছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়