শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গৃহবধুর মৃত্যু

শাহনেওয়াজ নাজিম: ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে খুকি আকতার (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে যুবক।
বুধবার (১৯ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার নূরুল্লাহ মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু প্রবাসী ইছা মিয়ার স্ত্রী।
জানা যায়, একই এলাকার আজিজুর রহমানেরর পুত্র মানিক মিয়া(৩২) ঘরে প্রবেশ করে গৃহবধূকে এলোপাতাড়ি কোপাতে থাকে। গৃহবধুর চিৎকারে ঘরের সদস্যরা ছুটে আসলে মানিক মিয়া পালিয়ে যায়।

স্থানীয়রা গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চমেকে নেওয়ার পথে পথিমধ্যে গৃহবধু মৃত্যুবরণ করেন। চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে হাসপাতাল পুলিশ তাকে মর্গে প্রেরণ করেন।

পূর্ব শত্রুতার জের ধরে এ হক্যাকান্ড ঘটিয়েছে বলে জানান নিহতের স্বজনরা। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মানিক মিয়া নামের একজন যুবক মহিলাটিকে কুপিয়ে হত্যা করেছে শুনেছি। মহিলাটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল পুলিশ তাকে মর্গে প্রেরণ করেন। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ