শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় ৩৭৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

বশির উদ্দিন : [২] রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ (ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী) এর অভিযানে ৩৭৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য অনুমান ১১ লক্ষ ২২ হাজার টাকা।

[৩] এ সময় ৫ টি পুরনো মোবাইল জব্দ করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হলে ওইদিন বিকালে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। বুধবার দিনগত রাতে ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

[৪] গ্রেফতারকৃতরা হলেন ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকার ছাত্তার মিয়ার বাড়ীর ভাড়াটিয়া পঞ্চগড়ের সদর থানার চাকলাহাট গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে মো. রাজু ভূঁইয়া (২৬) ও তার ভাই আরিফ হোসেন (২৮), মানিকগঞ্জের সিংগাইল থানার রাস্তা গ্রামের মো.আলীর ছেলে মো. সুজন (৩০)।

[৫] এ বিষয়ে বুধবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র‌্যাব-১০।

[৬] বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীদের গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে ডেমরাসহ আশপাশের এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করে আসছিল। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়