শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতিতে জড়িতদের সঠিক শাস্তি না হওয়ায় তা দুর্নীতিমুক্ত করা যাচ্ছে না: টিআইবি

মিনহাজুল আবেদীন: [২] বাংলাদেশের স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়মের অনেক আলোচিত প্রতিবেদনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মামলায় কারাগারে যেতে হয়েছে প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামকে। কিন্তু দুর্নীতির এসব অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।

[৩] জানা গেছে, স্বাস্থ্যখাতে গত তিনমাসে নিয়োগে ঘুষ বাণিজ্য, কেনাকাটায় দুর্নীতি আর অনিয়মের অনেক খবর প্রকাশিত হয়েছে, যেসব খবরের কোনও প্রতিবাদ আসেনি সংশ্লিষ্ট দপ্তর থেকে। দেশের স্বাস্থ্যখাতের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট করেছেন রোজিনা ইসলাম।

[৪] বুধবার বিবিসি বাংলায় স্বাস্থ্যখাত সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আ ফ ম রুহুল হক বলেন, দুর্নীতির কোনও অভিযোগ আসলে সেটা দুর্নীতি দমন কমিশনে চলে যায়। এরপর আমরা সেখান থেকে কোন তথ্য আর পাই না। আর গত কিছুদিনে যেসব অনিয়ম, দুর্নীতির খবর হয়েছে, সেগুলো তো দুর্নীতি দমন কমিশন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের তদন্ত করে দেখার কথা। আমরা আশা করবো, কেউ না কেউ এসব দেখবে। সুনির্দিষ্টভাবে এসব অভিযোগের কোনও তদন্ত চলছে বা হয়েছে কিনা, তা জানা নেই।

[৫] দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে বিভিন্ন মিডিয়া এবং মানুষের মুখে মুখে যেসব দুর্নীতির অভিযোগের কথা শোনা যায়, দুর্নীতি দমন কমিশন প্রাথমিকভাবে প্রতিটা বিষয়ই আমলে নিয়েছে এবং তদন্ত করেছে। এরকম অনেক দুর্নীতির বিষয়ে তারা তদন্ত করেছেন, কিছু প্রতিবেদন দেয়া হয়েছে, কিছু এখনো তদন্তাধীন রয়েছে।

[৬] টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যেখানে সরকারি কর্মকর্তারা জড়িত, সেখানে দুর্নীতি বা অনিয়মের বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে, এরকম ক্ষেত্রে খুব কমই আমরা কোনও পদক্ষেপ দেখতে পাই।

[৭] তিনি বলেন, বড় জোর বদলি হয়, যা আসলে কোন পদক্ষেপ না। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেও খুব যে কার্যকর কোনও পদক্ষেপ নেয়া হয়, তা নয়। কখনো কখনো চুনোপুঁটি ছোটখাটো কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়, যাদের রাজনৈতিক যোগসাজশ নেই। কিন্তু রুই-কাতলাদের ক্ষেত্রে কোনও পদক্ষেপ গৃহীত হতে দেখা যায় না। এই কারণে দুর্নীতির ব্যাপকতা বেড়েই চলেছে। সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়