শিরোনাম
◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০১:১০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাসানচর থেকে পালিয়ে আসা দুই রোহিঙ্গা সূবর্ণচরে আটক

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে দুই রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

[৩] বুধবার (১৯ মে) রাত ৮টার দিকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা মার্কেট সংলগ্ন বেড়ির পাশ থেকে তাদের আটক করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখে এলাকাবাসী।

[৪] আটককৃতরা রোহিঙ্গরা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মো.ইয়াছিনের মেয়ে খুরশীদা আক্তার (১৬) ও জান্নাত আরা বেগম (১০)। তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ২নং ক্লাস্টারের ৩/৪ নং রুমে বসবাস করে।

[৫] ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, গত রাত ১০টার দিকে চার রোহিঙ্গা ৪ লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে মাছ ধরার নৌকায় করে পালিয়ে সুবর্ণচরে আসে।

[৬] আটককৃত দুই রোহিঙ্গাদের বরাত দিয়ে চেয়ারম্যান আরো জানান, সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুস সোবহানের ছেলে আবদুল বাতেন, আবদুল বাতেনের ছেলে সেলিম উদ্দিন কালু, একই ইউনিয়নের চর আলাউদ্দিনের ইব্রাহিম মাঝির ছেলে জাহাঙ্গীর মাঝি ৪ লাখ টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে নিয়ে আসে। পরে স্থানীয় এলাকাবাসী রোহিঙ্গাদের পালিয়ে নিয়ে আসার বিষয়টি টের করতে পেরে তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। এ সময় আরো দুই জন রোহিঙ্গা পালিয়ে যায় বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

[৭] চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ