শিরোনাম
◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দ মোড়ে সাড়ে ৪২ কেজি গাজাসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

কামাল হোসেন: [২] রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে বিপুল পরিমানের গাজাসহ, গাজা বিক্রির নগদ টাকা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

[৩] আটককৃতরা হলো, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান পলাশ ও একই জেলার ভাংগা উপজেলার হাজারহাটি গ্রামের মৃত দলিল খরাদীর ছেলে জালাল খরাদী।

[৪] মঙ্গলবার (১৮ মে) সকালে তাদের আটক করা হয়। এ সময় ওই দুই মাদক কারবারির কাছে ট্রাকে থাকা সাড়ে ৪২ কেজি গাজা, গাজা বিক্রির নগদ পনের হাজার টাকা, দুইটি মোবাইল ফোন ও একটি ট্রাক জব্দ করা হয়।

[৫] র‌্যাব ৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ