শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে যা করবেন

ডেস্ক রিপোর্ট: ক্যালসিয়ামের অভাব পূরণ করে হাড়ের ঘনত্ব বাড়াতে দুধের বিকল্প নেই। এছাড়াও দুগ্ধজাত অন্যান্য জিনিস যেমন ঘি, ছানা এগুলোও ভাল। তবে আপনি যদি ল্যাকটোজেন ইনটলারেন্ট হন, অর্থাৎ আপনার দুধে অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন।

হাড় মজবুত করতে ডিমের কুসুম অত্যন্ত উপকারী। ডিমের কুসুমে ভিটামিন ডি ও ক্যালসিয়াম বৃদ্ধি করে।

টুনা, স্যামন, ট্রাউট এই মাছগুলো হলো ফ্যাটি মাছ। এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই মাছে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই দূর হবে।

যাদের দুধ বা ডিমে অ্যালার্জি আছে, তারা নিশ্চিন্তে ব্রোকলি খেতে পারেন। খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখতে হবে।

সয়া দুধ, টফু বা অন্যান্য সয়া জাতীয় খাদ্য হাড়ের জন্য অত্যন্ত উপকারী। এগুলো ভিটামিন ডি সমৃদ্ধ। নিয়মিত এ ধরনের খাবার খেলে হাড় সুস্থ থাকবে।

এছাড়াও মাঝে মাঝে একটু খোলা জায়গায় সূর্যের আলো মাত্র ১০ মিনিট শরীরে প্রবেশ করলেই ভিটামিন ডি'র চাহিদা পূরণ হয়। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়