শিরোনাম
◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৮:২২ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি কেনাকাটায় মিতব্যয়ী ও স্বচ্ছ থাকার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: করোনাকালে সরকারি কেনাকাটায় শিক্ষাসহ সব মন্ত্রণালয় ও বিভাগকে আরও মিতব্যয়ী হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একইসঙ্গে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৭ মে) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১৬ মে) অর্থ বিভাগের জারি করা

পরিপত্রে বলা হয়, দেশের চলমান করোনা ভাইরাসজনিত অভিঘাত মোকাবিলায় স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সকল মন্ত্রণালয়/বিভাগকে তাদের প্রয়োজনীয় কেনাকাটার বিষয়ে আরও মিতব্যয়ী হওয়ার অনুরোধ করা হলো।

এছাড়া সরকারি কেনাকাটার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) যথাযথভাবে অনুসরণ ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয় পরিপত্রে। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ