শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ১০:১৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘটনাবহুল ম্যাচে ইন্টার মিলানকে হারালো রোনালদোর জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : [২] তুমুল লড়াই হলো গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানের সঙ্গে জুভেন্টাসের। দুই দলেরই একজন করে দেখলেন লালকার্ড। তিনটি গোলে থাকল ভিএআরের ভূমিকা। দুই দল মিলিয়ে পেল তিনটি পেনাল্টি। ঘটনাবহুল ম্যাচে অনেকটা সময় ১০ জনের দল নিয়েও ইন্টার মিলানকে হারিয়ে দিল জুভেন্টাস। বাঁচিয়ে রাখল চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা।

[৩] সেরি আর ম্যাচে শনিবার (১৫মে) ৩-২ গোলে জিতেছে জুভেন্টাস। পেনাল্টি মিসের পর দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোমেলু লুকাকু সমতা ফেরানোর পর প্রথমার্ধের যোগ করা সময়ে জালের দেখা পান হুয়ান কুয়াদরাদো। জর্জো কিয়েল্লিনির আত্মঘাতী গোলে আবার সমতা আসে ম্যাচে। সফল স্পট কিকে জুভেন্টাসকে মহামূল্য তিনটি পয়েন্ট এনে দেন কুয়াদরাদো।

[৪] লিগে জুভেন্টাসের ৯ মৌসুমের রাজত্বের অবসান ঘটানো ইন্টার চ্যাম্পিয়নের বেশে এই প্রথম হারের স্বাদ পেল। ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট আন্তোনিও কন্তের দলের। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠেছে আন্দ্রেয়া পিরলোর দল।

[৫] জুভেন্টাসের সমান ৭৫ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় এসি মিলান আছে তিনে। তাদের সমান ৩৬ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে নাপোলি। এই তিন দলের যে কোনো দুটি খেলবে চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে। - রোমটাইমস/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়