শিরোনাম
◈ জ্বালানি তেলের খোঁজে দৌড়ঝাঁপ, বিকল্প উৎস বের করা চ্যালেঞ্জ ◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত করোনা রোগীকে এখনো খুজে পাইনি পুলিশ

বাবুল আক্তার : [২] এখনো খুঁজে পাওয়া যায়নি যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত করোনা রোগী ইউনুস আলী গাজীকে। তবে তাকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী সরকার।

[৩] হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে ইউনুস আলী গাজী। ভারত থেকে ফেরার সময় তার করোনা সংক্রান্ত রিপোর্টে পজেটিভ উল্লেখ ছিল।

[৪] যে কারণে বিকেল ৫টা ৫মিনিটে তাকে জেলা প্রশাসনের কর্মকর্তারা যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করেন। ভর্তির কিছু সময় পরই তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ তাকে ফিরিয়ে আনতে অভিযান শুরু করে। তবে আজ শুক্রবার সকাল ১১ টা পর্যন্ত তাকে খুঁজে পায়নি পুলিশ।

[৫] যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী সরকার বলেন, আমরা পুলিশের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। তবে ইউনুস আলী গাজীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবে তাকে হাসপাতালে ফিরিয়ে আনতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

[৬] প্রসঙ্গত, এর আগে গত ২৪ ও ২৫ এ হাসপাতাল থেকে ভারত ফেরত সাতজনসহ মোট ১০ জন করোনা রোগী পালিয়ে যান। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচার হওয়ায় ২৬ এপ্রিল রাতে সকল রোগীকে আটক করে হাসপাতালে ফিরিয়ে আনে পুলিশ। সর্বশেষ গত ১০ মে ভারত ফেরত সাত করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ এবং ওইদিন বিকেলেই আদালত তাদের জামিনে মুক্তি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়