শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৃথিবীর খুব কাছ থেকে অতিক্রম করা ৪.৫ বিলিয়ন বয়সী গ্রহাণু বেন্নুর ছবি প্রকাশ করলো নাসাকরলো নাসা

সুমাইয়া ঐশী: [২] গ্রহাণু বেন্নুর এই ছবি পৃথিবীতে পাঠিয়েছে নাসার মহাকাশযান ওসিরিস রেক্স। প্রাচীন এই মহাজাগতিক গ্রহাণুটির থেকে নমুনা সংগ্রহ করে ফেরার পথেই ছবিটি তোলে এই মহাকাশযান। বেন্নুর ছবি টুইট করে নাসা জানায়, প্রায় ৫ বছর মহাকাশে ভ্রমণের পর এবার পৃথিবীতে ফিরছে ওসিরিস। ২০২৩ সাল নাগাদ এটি পৃথিবীর মাটি স্পর্শ করবে বলে আশাবাদী নাসা। ইয়ন

[৩] এর আগে ২০১৮ সালেই বেন্নুর পাথুরে পৃষ্ঠে অক্সিজেন ও হাইড্রোজেন অনুর অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছিলেন ওসিরিস রেক্স অভিযানের প্রধান তদন্তকারী দান্তে লৌরেটা। এই দুটি উপাদান থেকে জীবনের উৎস পানি উৎপাদন সম্ভব বলে মনে করেন তারা। দ্য নিউজ নাউ

[৪] নাসা জানায়, নমুনাগুলো সংগ্রহ করে ওসিরিস পৃথিবীতে ফিরে আসার পর এগুলো গবেষণার জন্য পৃথিবীর বিভিন্ন গবেষণাগারে দিয়ে দেওয়া হবে। তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর ৭৫ শতাংশ সংরক্ষণ করা হবে, যাতে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এমন অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে পরবর্তীতে আরও গবেষণা করা সম্ভব হয়।

[৫] বিজ্ঞানীরা বলছেন, এই ধরনের মহাজাগতিক নমুনাগুলো ভালোভাবে গবেষণা করা হলে পৃথিবীতে প্রাণের উৎস খুঁজে পাওয়া যাবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়