শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ১২ মে, ২০২১, ১০:৫৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ বছরে চীনের জন্মহার সর্বনিম্ন

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার ডিবিসি টিভির এক প্রতিবেদনে জানায়, বিগত দশ বছরে চীনের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে সবচেয়ে বেশি। এ হার কমে শূন্য দশমিক শূন্য চার ভাগে দাঁড়িয়েছে।

[৩] বিশেষজ্ঞরা বলছে, পরিবারের চেয়ে ক্যারিয়ারের প্রতি বেশি ঝোঁক, জীবনযাত্রায় অতিরিক্ত খরচ এবং গর্ভপাতের কারণে সন্তান জন্মদানে অনাগ্রহী হয়ে ওঠায়, জন্মহার কমেছে।

[৪] তথ্য মতে, ১৪১ কোটি জনসংখ্যার দেশ চীনে ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার ছিলো শূন্য দশমিক পাঁচ সাত ভাগ। গত দশ বছরে যা কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক পাঁচ তিন ভাগে।

[৫] চীনা পরিসংখ্যান অনুযায়ী, জনসংখ্যা বাড়ানোর উদ্দেশে ২০১৬ সালে কয়েক দশক ধরে চলা এক সন্তান নীতি বাতিল করে দুই সন্তান নীতি গ্রহণ করেছিলো চীন। সেসময় জনসংখ্যা বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো, তার বদলে দেশটিতে জনসংখ্যা কমেছে।

[৬] অর্থনীতিবিদরা বলছে, এইভাবে জন্মহার কমতে থাকলে অর্থনীতিতে প্রভাব পড়বে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বর্তমান জনসংখ্যার যে ভূমিকা, এখন সেদিকেও নজর দেয়া উচিত। সম্পাদনা: মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়